চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

লাইভ রিপোর্ট ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আইয়ুব আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রামেকহাসপাতাল থেকে দেয়া ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইয়ুব আলী নাচোল উপজেলার ফতেপুরের বাসিন্দা। 

হাসপাতালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইয়ুব আলী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান আইয়ুব আলী। 

Read more — স্বাস্থ্য
← Home