৫ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

নিবন্ধন সম্পন্ন ৩৮ শতাংশ

লাইভ রিপোর্ট ৬ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
৫ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেবে স্বাস্থ্য বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এরইমধ্যে লক্ষমাত্রার ৩৮ শতাংশ শিশু-কিশোরের নিবন্ধনও সম্পন্ন হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শহীদ মোহাম্মদ সুমন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন।

কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেয়া শুরু হবে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেয়া হবে। পরের দুই সপ্তাহ বিভিন্ন কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া যাবে। 

কর্মশালায় আরও বলা হয়, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রি-কোয়ালিফায়েড। বাজারে টাইফয়েডের যেসব টিকা আছে তার তুলনায় আরও বেশি কার্যকর। এই টিকা শিশু-কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। এছাড়াও নতুন এই টিকা সম্পূর্ণ হালাল।

Read more — স্থানীয়
← Home