সারাদেশ

পঞ্চগড়ে দেখা যাচ্ছে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ে দেখা যাচ্ছে পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-দিন ধরে প্রকৃতির এক অনন্য দৃশ্যের সাক্ষী হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।গত সোমবার সকালে খানিকটা দেখা মিললেও, মঙ্গলবার সকাল ও বিকেলে পরিষ্কার নীল আকাশে আরও স্পষ্টভাবে দেখা দেয় বরফে মোড়ানো এই বিশাল শৃঙ্গ। হঠাৎ করেই মেঘমুক্ত উত্তরের আকাশে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।জানা গেছে, জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারীসহ বিভিন্ন এলাকা থেকে এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করেছেন স্থানীয়রা। কেউ মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে বসে উপভোগ করেছেন প্রকৃতির এই অনন্য উপহার।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়েছে। গরম ও ঠান্ডা হাওয়ার মিশ্রণের কারণে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় এই বিরল দৃশ্যের দেখা মিলেছে।তিনি আরো বলেন, অক্টোবর থেকে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি পরিষ্কার থাকবে এবং তখন প্রায় প্রতিদিনই এই পর্বতশৃঙ্গের দেখা মিলবে।চাঁপাইনবাবগঞ্জ…