শিবগঞ্জ পৌরসভা সাজবে নানান ফুলে

লাইভ রিপোর্ট ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ
শিবগঞ্জ পৌরসভা সাজবে নানান ফুলে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা চত্বরে বিভিন্ন জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার নতুন তৈরি বাগানে ফুল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এরপর পরই পৌরসভার টিএলসিসি'র কমিটির সদস্যরা উৎসবমুখর পরিবেশে ফুল গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন- এলজিইডি'র উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী ও সমাজসেবক সফিকুল ইসলামসহ টিএলসিসির সদস্যরা। পৌর কর্তৃপক্ষ জানান, পৌরসভাকে ঢেলে সাজাতে নানা উদ্যোগ গ্রহণ করেন পৌর প্রশাসক। এরই অংশ হিসেবে পৌরসভা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্মাণ করা বাগান। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সাজাতে চেরী, ফক্সটেইল, বেলি, জুঁই, গন্ধরাজ, বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া ফুল গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। প্রায় সব ঋতুতেই এসব প্রতিষ্ঠান ফুল ভরে থাকবে। জীবনের প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে তোলে ফুলের সৌন্দর্য। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানো ফুল গাছের চারা রোপণের মূল উদ্দেশ্য।

Read more — সারাদেশ
← Home