মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরদের স্মারকলিপি

মোঃ নাদিম হোসেন ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ণ
মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটরদের স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটরদের বেতন বৈষম্য দূর করাসহ ৫ দফা দাবিতে শিক্ষা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে এ স্মারকিলিপি পাঠানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরামের জেলা সভাপতি মিলন সাহা, সাধারণ সম্পাদক মো. মেহেরুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক উমেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বর্তমানে ল্যাব অপারেটর হিসেবে ১৬তম গ্রেডে চাকরি করছেন। অথচ একই ডিগ্রি নিয়ে আইসিটি শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টররা ১০ম গ্রেড পাচ্ছেন। এ অবস্থায় কম্পিউটার ল্যাব অপারেটরদের দশম গ্রেডে উন্নীত করে পদমর্যাদা ও বেতনবৈষম্য দূর করার দাবি জানানো হয়। 

 

Read more — সারাদেশ
← Home