গোমস্তাপুরে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

লাইভ রিপোর্ট ৬ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ণ
গোমস্তাপুরে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিনবকায়দায় গাঁজা বহনের সময় আপন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বংপুর থেকে তাকেআটক করা হয়।ৎ

সোমবারসকালে র‌্যাবের পাঠানোএক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোহয়েছে। 

আপনমিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার বনগাঁওএলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতেজানানো হয়, গোমস্তাপুর উপজেলার বংপুরে মাদকসহ অবস্থানকালে ট্রাভেল ব্যাগ তল্লাশি করে র‌্যাব সদস্যরা। এ সময় তিনটি প্যাকেটেরাখা ৬ কেজি গাঁজাউদ্ধার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপন মিয়া গাঁজাব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home