চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

লাইভ রিপোর্ট ৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জেবাসের ধাক্কায় সেলিনা বেগম (৫৪) নামে এক পথচারী নিহতহয়েছেন। রোববার বিকালে সদর উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতসেলিনা জামতলায় সারবান আলীর স্ত্রী। 

চাঁপাইনবাবগঞ্জসদর থানার ওসি মতিউর রহমান বলেন, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরাসড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। সড়ক সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে সেলিনা খাতুন দ্রুত সড়কটি পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্বজনরা তাকেউদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকেমৃত ঘোষণা করেন।

ওসি বলেন, দুর্ঘটনায় পর বাসের চালক ও তার সহযোগীপালিয়ে যায়।

এব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home