চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-হুইস্কি ও বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

লাইভ রিপোর্ট ৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ-হুইস্কি ও বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি মদ-হুইস্কি ও ফেনসিডিলসহ জিহাদ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শনিবার র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার জিহাদ আলী (১৯) শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়ার মোঃ আমান আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাররশিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে  ১২১ বোতল বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ ও হুইস্কি, ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করে। ওই বাড়ি থেকে মদ বিক্রির ৯২ হাজার টাকা ও একটি বার্মিজ চাকুও উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জিহাদ আলীকে। র‌্যাবের দাবি জিহাদ একজন মাদক ব্যবসায়ী। 

পরে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর জিহাদকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

Read more — স্থানীয়
← Home