চাঁপাইনবাবগঞ্জে আরও ৫ দিন পানি বাড়বে পদ্মায়

লাইভ রিপোর্ট ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আরও ৫ দিন পানি বাড়বে পদ্মায়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির সমতল আবারও বাড়ছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ বৃহস্পতিবার বেলা ৩ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানি বেড়েছে ৫ সেন্টিমিন্টার। বেলা ৩ টায় পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ২০ দশমিক ৬৩ মিটার। 

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান শোভন জানান, আগামী ৫ দিনের পূর্বাভাসে পদ্মা নদীতে পানি বাড়বে বলে জানানো হয়েছে। তবে এটি পানি বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া। 

Read more — সারাদেশ
← Home