চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসমি গ্রেপ্তার

লাইভ রিপোর্ট ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসমি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ১১ মামলার আসামি ও একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা মহানন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি খাবারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম হোসেন জেলার গোমস্তাপুর উপজেলার নুনগোলা-কেডিসিপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে। 

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বেলা ১১ টার দিকে সাদ্দামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। কিন্তু মামলা চলমান অবস্থায় তিনি জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব আরও জানায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়ায় আরও ১১ টি মামলা রয়েছে। এরমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের হওয়া মামলার সংখ্যাই বেশি। 

গ্রেপ্তারের পর সাদ্দামকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

Read more — সারাদেশ
← Home