নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

লাইভ রিপোর্ট ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ির পাশে রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়। সোমবার সকাল ৮ টা ২০ মিনিটে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

বাংলাদেশ রেলওয়ে পুলিশের আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুই বছর বয়সী তাসলিমা খাতুন যাদুপুরের মো.মশিউর রহমানের মেয়ে।

এসআই মো.আইনুল হক বলেন, বাড়ির পাশেই রেললাইনের খেলার সময় রাজশাহী থেকে রহনপুরগামী লোকাল পূণর্ভবা-মল্লিকা ট্রেন ধাক্কা দিলে ছিটকে পড়ে তাসলিমা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।  

Read more — সারাদেশ
← Home