শিবগঞ্জে উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ

আতিকুল ইসলাম সিকো, শিবগঞ্জ ৩১ আগস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
শিবগঞ্জে উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। রোববার বিকালে প্রকল্প পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। 

পৌরসভার তিনটি রাস্তা ও দুটি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন মো. আজাহার আলী। সেগুলো হচ্ছে- শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তা, দেবীনগরে ড্রেনেজ ব্যবস্থা, ভাঙা ব্রীজের পশ্চিমমুখী রাস্তা এবং জালমাছমারী এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও নকশাকার তৌহিদুল ইসলামসহ অন্যরা। 

Read more — সারাদেশ
← Home