গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

লাইভ রিপোর্ট ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জেরগোমস্তাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যাসাড়ে ৭ টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মিশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সাইফুল ইসলাম একই উপজেলার রাধানগর ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। 

ওসি জানান, মিশন মোড়ে একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে সাইফুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে।

ওসি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

Read more — সারাদেশ
← Home