চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চিঠি

লাইভ রিপোর্ট ৩১ আগস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চিঠি

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টির শিক্ষার্থী আরিফ উজ জামান বিশ্বাস নিলয় ক্যান্সার আক্রান্ত। ২৩ বছর বয়সী এই তগবগে তরুণ এখন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। নিলয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতনবাজার-সাহাপাড়ার আবু খালেদ বিশ্বাস পলাশের ছেলে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে এরইমধ্যে মানবিক সহায়তার আবেন জানিয়েছেন। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জবাসীসহ দেশের মানুষের কাছে চিকিৎসায় সহায়তার জন্য একটি খোলা চিঠি লিখেছেন আরিফ উজ জামান বিশ্বাস (নিলয়)। চাঁপাই লাইভের পাঠকদের জন্য তার লেখাটি কোন সম্পাদনা ছাড়াই হুবহু প্রকাশ করা হলো-

 

আসসালামুআলাইকুম,

আমি আরিফ উজ জামান বিশ্বাস (নিলয়)। আমি প্রায় ২ বছর ধরে এমপিএন (MPN) নামে একটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই ব্লাড ক্যান্সারে রক্তকণিকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে ঔষধ আর কার্যকর হচ্ছে না কারণ রক্তকণিকাসমূহ আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাথে বৃদ্ধি পাচ্ছে ব্যথাসহ অন্যান্য উপসর্গসমূহ। আমার ২৩ বছর বয়সে এই রোগটি হয়েছে, যা সাধারণত ৫০+ বয়সীদের হয়। তখন ডাক্তাররা বোনম্যারো ট্রান্সপ্লান্টের ওপর জোর দেন না, কারণ বৃদ্ধ বয়সে সাকসেস রেট অনেক কম হয়। কিন্তু যেহতু ছোট বয়সে আমার এই রোগটি হয়েছে তাই ডাক্তাররা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন, সাকসেস রেট অনেক বেশি হওয়ায়। এই চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে এখন আর বহন করা সম্ভব নয়। এখন পর্যন্ত চিকিৎসায় প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে এবং মাসিক ১ লাখ টাকা ওষুধের খরচ হচ্ছে। এখন আপনাদের ছোট ছোট সহযোগিতাই হতে পারে আমার জন্য নতুন জীবনের আশার আলো।সাহায্য পাঠাতে পারেন:

নাম: Arif Uz Zaman Biswas

ব্যাংক: AB Bank, Chapai Nawabganj Sadar

অ্যাকাউন্ট নম্বর: 4204347944308

মোবাইল/বিকাশ : 01857620550

আপনাদের দোয়া ও সহায়তা প্রার্থনা করছি।

Read more — সারাদেশ
← Home