শিবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

লাইভ রিপোর্ট ৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ণ
শিবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুর থেকে কেয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া থেকে মরদেহটিউদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেয়া খাতুন সাহাপাড়ার মির্জা শাহরিয়ারমেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী মো. সুমনের স্ত্রী।

ওসি বলেন, সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরের একটি পুকুরে কেয়ার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে। ২৮আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। কেয়ার স্বামী সুমন দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। 

ওসি বলেন, কয়েকদিন আগেই কেয়ার মৃত্যু হয়েছে বলে মরদেহ দেখে আমাদের ধারণা। মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না বোঝা যাচ্ছে না। 

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। 

Read more — সারাদেশ
← Home