প্রাইভেট থেকে আর বাড়ি ফেরা হলো না ফাতিমার

৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
প্রাইভেট থেকে আর বাড়ি ফেরা হলো না ফাতিমার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ফাতিমা খাতুন নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশবাড়িয়া-চৌমোহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত স্কুলশিক্ষার্থী ফাতিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভবানীপুরের ইসমাইল হোসেনের মেয়ে। ওসি জানান, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া চৌমোহনী মোড় এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় ফাতিমা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে তবে এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Read more — সারাদেশ
← Home