বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

আহত ৫ শতাধিক

লাইভ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় তাঁর এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।

তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় থালাপতি ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় তাঁর এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইন।সমাবেশে দেরিতে আসায় হুড়োহুড়িতে এ দুর্ঘটনা হয় বলে মনে করা হচ্ছে। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল টিভিকের সমর্থক ছিল। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিল এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্তা ডেভিডসন দেবাশির্বথম জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কারুরের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন লিখেছেন, ‘করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহু মানুষ। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

বাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে বিজয় হঠাৎ নিজের বক্তব্য শেষ করেন। পরে তিনি বিশেষ প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। কয়েক ডজন মানুষকে অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অতি ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

নিহতদের পরিচয় এখনও সম্পূর্ণ নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Read more — বিনোদন
← Home