টিসিবির পণ্য তালিকায় নভেম্বরে যুক্ত হচ্ছে চা-লবণ-ডিটারজেন্ট-সাবান

লাইভ ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
টিসিবির পণ্য তালিকায় নভেম্বরে যুক্ত হচ্ছে চা-লবণ-ডিটারজেন্ট-সাবান
ফাইল ছবি

বাণিজ্যউপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য। এই পণ্য তালিকায়রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনেরসাবান।

আজসোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়কএক সভায় এ কথা বলেনউপদেষ্টা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেএই তথ্য জানানো হয়। 

সভায়ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী সব জেলার অতিরিক্তজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহীঅফিসারেরা অংশ নেন।

টিসিবিরকার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতাতৈরি হয় উল্লেখ করেবাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সাথে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।

উপদেষ্টাবলেন, ‘সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগীসঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে–সেটানিশ্চিত করতে হবে।’ 

এসবকরতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

উপদেষ্টাবলেন, ‘প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে যাক–এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র-অসহায়মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য।’

এসময়তিনি আগামী এক মাসের মধ্যেসিটি করপোরেশনসহ সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণেদৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক উপকারভোগী নির্বাচনে সনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটিকরপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে, আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।’

Read more — জাতীয়
← Home