আহত নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

লাইভ ডেস্ক ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ণ
আহত নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
হাসপাতালে আহত নুর

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, খালেদা জিয়া নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন।  

এর আগে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির সময় হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Read more — জাতীয়
← Home