আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২

লাইভ ডেস্ক ১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ণ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৬২২

পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মাতিন বলেন, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন নিহত হয়েছেন। আর নানগারহার প্রদেশে নিহত হয়েছেন আরও ১২ জন।

তিনি জানান, কুনার প্রদেশে আহতের সংখ্যা ১ হাজার ৩০০ জন। অন্যদিকে নানগারহারে ২৫৫ জনের বেশি আহত হয়েছেন। দুই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

Read more — আন্তর্জাতিক
← Home