এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লাইভ রিপোর্ট ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ণ
এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার  শিখো-প্রথম আলোর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু অডিটরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য শফিকুল বারী, আইপডিসি-প্রথম আলো আয়োজিত প্রিয় শিক্ষক সম্মাননার জন্য মনোনীত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। কৃতি শিক্ষার্থী মধ্যে বক্তব্য দেয় নাফিসা আক্তার, শাহাদৎ হোসেন হায়াত। প্রথম আলোর সম্পাদকের প্রতিনিধি হয়ে বক্তব্য দেন প্রথম আলোর নওগা প্রতিনিধি ওমর ফারুক।

 

আরও  পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে আরও ৫ দিন পানি বাড়বে পদ্মায়

 

অনুষ্ঠানে থিম সং-এ নাচ পরিবেশন করে বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান ও বন্ধু রামিজ আহমেদ অন্তর। কৃতিদের মধ্য থেকে কবিতা আবৃত্তি করে সুমা প্রামাণিক, মনিকা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার দপ্তর সম্পাদক আসেফ উৎস। নাচ পরিবেশন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোল ক্ষুদ্রজাতিসত্তার ‘সীমার বাহা শিল্পী গোষ্ঠী’র শিল্পীরা এবং চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু অন্তর ও তৈনি। গান পরিবেশন সালমা খাতুন, সাদিয়া তাসনিম, চাঁপাইনবাবগঞ্জের শিল্পী আবু রিত্তিকা কনা। এসময় শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচে-গানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

Read more — শিক্ষা
← Home