ভাতা ও খাবারসহ ফ্রিল্যান্সিং শেখার সুযোগ

লাইভ রিপোর্ট ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ণ
ভাতা ও খাবারসহ ফ্রিল্যান্সিং শেখার সুযোগ

চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। ১৮ হতে ৩৫ বছর বয়সী এবং কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা আবেদন করতে পারবেন। 

ফ্রিল্যান্সিং কোর্সটির মেয়াদ হবে ৬০০ ঘণ্টা। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ কোর্স। 

এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোন ফি দিতে হবে না আগ্রহীদের। অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

অনলাইনে আবেদন করা যাবে আগামী সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। 

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। 

Read more — শিক্ষা
← Home