জনগণের সমর্থনই বিএনপির বড় শক্তি: ইঞ্জিনিয়ার ইমদাদুল

লাইভ রিপোর্ট ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
জনগণের সমর্থনই বিএনপির বড় শক্তি: ইঞ্জিনিয়ার ইমদাদুল

জনগণের আকুণ্ঠ সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। উপজেলার রহনপুর পৌর এলাকায় দিনভর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বুয়েটের আহসানউল্লাহ হলের সাবেক এই ভিপি। 

 

ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ আরও বলেন, বিএনপি গণমানুষের দল। সাধারণ মানুষের জন্যই বিএনপির রাজনীতি। তেমনি এ দলটির প্রতিও মানুষের রয়েছে অগাধ বিশ্বাস।  যখন স্বৈরাচাররা রাষ্ট্রকে বিলীন করে দিতে চেয়েছিল তখন বিএনপির ছায়াতলে এসে মানুষ অতন্দ্র প্রহরীর মতো স্বাধীনতা-সার্বভোমত্ব রক্ষা করেছেন। কখনো অকাতরে জীবন বিসর্জন করছেন।

তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। 

 

Read more — স্থানীয়
← Home