চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ সনাতন ধর্মালম্বী

লাইভ রিপোর্ট ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ সনাতন ধর্মালম্বী

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বী ২৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোবাবার দুপুরে জামায়াতের কার্যালয়ে এসে সমর্থক ফরম পূরণ করেন তারা। তারা জামায়াতের অমুসলিম শাখার সদস্য হিসেবে বিবেচিত হবেন।   

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জোন সহকারী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এ তথ্য জানিয়েছেন। মূলত লতিফুর রহমানের মাধ্যমেই ওই ২৫ জস জামায়াতে যোগ দিয়েছেন। 

লতিফুর রহমান বলেন, যোগদান করা সবাই  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে তারা যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, জামায়াতের নিয়মিত দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে  বিভিন্ন পেশা ও মতের মানুষের কাছে যাচ্ছি আমরা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বেশ কিছু সনাতন ধর্মালম্বীদের কাছে জামায়াত দাওয়াত প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ২৫ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতের ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

দলের গঠণতন্ত্র অনুযায়ী নতুন যোগ দেয়া সদস্যদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। 

Read more — স্থানীয়
← Home