নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইভ রিপোর্ট ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ণ
নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুরে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে।

ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে আবুল কালাম আজাদ তার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। ফতেপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

Read more — স্থানীয়
← Home