চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লাইভ রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শুভকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মো. শুভ শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের মৃত আব্দুস সামাদের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে শুভকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০২২ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। পলাতক অবস্থাতেই ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। তবে রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিলেন শুভ। 

Read more — স্থানীয়
← Home