মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লাইভ রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ণ
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০২০ সালে দায়ের হওয়া একটি মামলায় শ্রী পলাশ কর্মকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডদেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার শ্রী প্রভাতের  ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়িয়াপাড়ায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যান। ওই দিন র‌্যাবের এসআই আব্দুল মোমিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

Read more — স্থানীয়
← Home