অবৈধপথে ভারত গিয়ে ফেরার সময় আটক ৩

লাইভ রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ণ
অবৈধপথে ভারত গিয়ে ফেরার সময় আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার জেকে পোলাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

৫৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরাহলেন, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭) ও সঞ্জয় কর্মকারেরছেলে পলাশ  কর্মকার (২৩) এবং শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুরের ছাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

বিজিবি অধিনায়ক বলেন, ভোরে জেকে পোলাডাংগা সীমান্তের পিলার ২০১/৫৯-এস সংলগ্ন এলাকাদিয়ে নৌকাযোগে ভারতে যান তারা। পরেবাংলাদেশে ফেরার সময় অবৈধ অনুপ্রবেশের  দায়েতাদেরকে আটক করে বিজিবি। এ সময় ভারতীয়  ৭০রুপি জব্দ করা হয়। অধিনায়ক আরও বলেন, তারা চোরাচালানের জন্য নদীপথে ভারতেরঅভ্যন্তরে প্রবেশ করে বলে জানিয়েছে বিজিবিকে।  

আটককৃতদেরবিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home