নাচোলে দুই খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লাইভ রিপোর্ট ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ণ
নাচোলে দুই খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে দুই খালাতো বোনকে একসঙ্গে ধর্ষণের অভিযোগে নুরুল হক ভাদু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে জেলার নাচোল উপজেলার ভেরেন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নুরুল ইসলাম ভাদু ভেরেন্ডি গ্রামের মৃত দোস মোহাম্মদের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত রোববার রাতে নুরুল ইসলাম ভাদু তার প্রতিবেশীর বাড়িতে ঢুকে ১০ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষণ করেন। ওই শিশুরা সম্পর্কে খালাতো বোন। বাড়িতে কেউ না থাকায় তারা দুই বোন এক সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এই ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

Read more — স্থানীয়
← Home