সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

লাইভ রিপোর্ট ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ
সোনামসজিদ  স্থলবন্দর সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধের কারণে আটকে পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যাববাহন। 

প্রত্যক্ষদর্শী ও আন্দোলকারী শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের বারঘোরিয়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে তারা। অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

শিক্ষার্থীরা জানান, কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে পেশাগত সমস্যা নিরসন, ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা। 

Read more — স্থানীয়
← Home