সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব

লাইভ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ
সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব
ফাইল ছবি

সার উৎপাদনে গ্যাসের দাম ১৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। প্রতি ঘনমিটারে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করতে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন করা হয়েছে। 

গত ১০ আগস্ট দাম বাড়ানোর এ প্রস্তাব করা হয়। এর প্রেক্ষিতে গণশুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন নির্ধারণ করেছে কমিশন। 

এর আগে গত ২৮ জুলাই এখতিয়ার না থাকলেও দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় জ্বালানি বিভাগ। গ্যাসের দাম বাড়লে সারের দামও বাড়বে। 

খাতসংশ্লিষ্টরা বলছেন, এই বাড়তি দাম কৃষককে দিতে হবে, নয়তো সারে সরকারের ভর্তুকি বাড়াতে হবে। 

পেট্রোবাংলা দাবি, দাম বাড়ালে সার উৎপাদনে চাহিদা অনুসারে গ্যাস দেওয়া যাবে। 

দেশে ছয়টি সার কারখানার মধ্যে আশুগঞ্জ সার কারখানা বন্ধ রয়েছে। বাকী পাঁচ সার কারখানায় দিনে গ্যাসের চাহিদা ২৫ কোটি ঘনফুট।

Read more — জাতীয়
← Home