শিবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

লাইভ রিপোর্ট ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
শিবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ নাজমুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতরশিয়া-রসুনচক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার নাজমুল হক সাতরশিয়া-রসুনচকের মৃত লোকমান হোসেনের ছেলে। 

চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫ টার দিকে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ নাজমুলকে গ্রেপ্তার করে।  পরে ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি নাজমুল হককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

 

Read more — স্থানীয়
← Home