৯ দিন বৃদ্ধির পর পানি কমছে পদ্মায়

লাইভ রিপোর্ট ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
৯ দিন বৃদ্ধির পর পানি কমছে পদ্মায়

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। টানা ৯ দিন বৃদ্ধির পর শুক্রবার দুপুরের পর থেকে কমছে পানি। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী- শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৯ ঘণ্টার ব্যবধানে পানি কমেছে ৬ সেন্টিমিটার। সকাল ৯ টায় শিবগঞ্জে পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ২১ দশমিক ০৫ মিটার। সন্ধ্যার মধ্যে ৬ সেন্টিমিটার কমে পানির সমতল হয় ২১মিটার। 

পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, গত ১০ সেপ্টেম্বর থেকে পানি বৃদ্ধি শুরু হয় পদ্মা নদীতে। ৯ দিনে (শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত) পানির সমতল বৃদ্ধি পায় ৫২ সেন্টিমিটার। তবে সকাল ৯ টার পর থেকেই পানি কমতে শুরু করে। 

Read more — স্থানীয়
← Home