গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

লাইভ রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে তাসকিন আহমেদ নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের কাছে একটি পুকুরে ডুবে মারা যান তিনি। 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাসকিন গোমস্তাপুর বাজার পাড়ার মিথুনের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র ছিলো। 

ওসি বলেন, বেলা ১১টার দিকে তাসকিনসহ মাদ্রাসার কয়েকজন ছাত্র পুকুরে গোসল করার জন্য নামে। এ সময় অসাবধানতাবশত গভীর পানিতে গেলে ডুবে যায় সে। পরে মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। 

 

Read more — স্থানীয়
← Home