অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

লাইভ রিপোর্ট ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ণ
অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্নশিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া কার্যালয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতারআয়োজন করা হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সুইড বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন প্রমুখ। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জসদর উপজেলার ৮০ জন অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্নশিশু অংশ নেয়।

Read more — স্থানীয়
← Home