রাজশাহীর পদ্মা-মধুমতি ট্রেনের ডে অফ বাতিল

দুর্গাপূজার চারদিন ছুটি

লাইভ ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
রাজশাহীর পদ্মা-মধুমতি ট্রেনের ডে অফ বাতিল

দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ও আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এবারের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন সরকারি ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে বিভিন্ন গন্তব্যে গমণেচ্ছু যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অফ ডে প্রত্যাহার করা ট্রেন দুটি সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী উল্লিখিত তারিখে যথাযথভাবে চলাচল করবে। উক্ত দিনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। ৩০ সেপ্টেম্বর এর পরবর্তী সপ্তাহ থেকে পূর্বের ন্যায় ট্রেন দুটির অফ-ডে কার্যকর থাকবে।

 

Read more — স্থানীয়
← Home