৩০ বছর শিক্ষকতা, আবেগঘন পরিবেশে সহকারী প্রধান শিক্ষককে বিদায়

লাইভ রিপোর্ট ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
৩০ বছর শিক্ষকতা, আবেগঘন পরিবেশে সহকারী প্রধান শিক্ষককে বিদায়

৩০ বছর শিক্ষকতার পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সোনাবর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মু. শাহ্জাহান আলমকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার  সকালে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। 

অনুষ্ঠানের শুরুতেই প্রিয় শিক্ষক মু. শাহ্জাহান আলমকে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন শিক্ষার্থীরা। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে হাতে সম্মাননা স্মারক ও নানান উপহার নিয়ে সুসজ্জিত গাড়ি করে বাড়ি ফিরেন এই শিক্ষক। 

১৯৯৫ সালে সোনাবর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মু. শাহ্জাহান আলম। পরে ২০১০ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান তিনি। 

Read more — স্থানীয়
← Home