পিআর পদ্ধতি দাবি-প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

লাইভ রিপোর্ট ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
পিআর পদ্ধতি দাবি-প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও একটি দলের প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোন কাজ করতে পারে না, করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। 

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে আনোয়ার ইসলাম সরকার বলেন, আমরা খুব নিবীড়ভাবে পরীক্ষা-নীরিক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধকাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখবো। 

‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহনকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমুহ নিরুপণ ও উত্তরণের উপায়  শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যরা। 

 

Read more — স্থানীয়
← Home