চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৪ কেজি হেরোইন-সদৃশ বস্তু জব্দ, পালাল দুজন

লাইভ রিপোর্ট ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৪ কেজি হেরোইন-সদৃশ বস্তু জব্দ, পালাল দুজন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন-সদৃশ বস্তু জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজন দুই চোরাকারবারী নদীতে ঝাঁপ দেন। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালানের তথ্যের ভিত্তিতে দুপুর ২ টার দিকে বিজিবির বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল গোয়ালডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকার কাছাকাছি গেলে সন্দেহভাজন দুই চোরাচালানী পদ্মা নদীতে ঝাঁপ দেন। পরে ওই নৌকায় তল্লাশী চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন-সদৃশ বস্তু ও নৌকাটি জব্দ করে। 

বিজিবি জানায়, নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন- বাখেরআলী গ্রারে মৃত দুরুল হুদার ছেলে  আব্দুল করিম (৩৫) ও এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)। 

এ ব্যাপারে করিম ও ওয়াসিমকে পলাতক আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home