চাঁপাইনবাবগঞ্জ থেকে আজও বন্ধ ঢাকা-চট্টগ্রাম রুটের বাস

লাইভ রিপোর্ট ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ থেকে আজও বন্ধ ঢাকা-চট্টগ্রাম রুটের বাস

চাঁপাইনবাবগঞ্জ থেকে আজ শনিবারও বন্ধ আছে ঢাকা-চট্টগ্রাম রুটের বাস চলাচল। বৃহস্পতিবার রাতে একতা ট্রান্সপোর্ট ছাড়া অন্য সব পরিবহনের মালিকরা হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকেই বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। 

শনিবার সকালেও চাঁপাইনবাবগঞ্জের কাউন্টারের এসে ঘুরে গেছেন অনেক যাত্রী। তারা মালিক চালকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি যাত্রীদের জিম্মি করে মালিক ও শ্রমিকরা নিজেদের দাবি আদায় করছে। এ জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা। 

এর আগে গত সোমবার বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। দুদিন বাস বন্ধের পর চালক ও অন্য কর্মীদের দাবি মেনে নেন মালিক পক্ষ। তবে রৃহস্পতিবার রাতে মালিকদের পক্ষ থেকে বলা হয়, চালকদের যে শর্ত দেয়া হয়েছিল সেগুলো তারা মানেন নি। এ অবস্থায় তাদের দাবি মেনে নেয়া সম্ভব নয়। এরপর বাস চলাচল বন্ধ করে দেয় তারা। 

চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তবে মালিকরা কোন সাড়া দিচ্ছেন না। এতে অনিশ্চিয়তার পড়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল। 

 

Read more — স্থানীয়
← Home