গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

লাইভ রিপোর্ট ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
এআই তৈরি ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে মাছ ধরতে গিয়ে শফিকুল ইসলাম রবু (৬৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরের দোহাইলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শফিকুল ইসলাম রবু বেগপুরের মৃত সাইদুর রহমানের ছেলে। 

ওসি বলেন, শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে যান শফিকুল ইসলাম। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেন নি। রাতেই তার সন্তানরা বিলে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে সকালে আবারও খোঁজখুজি করলে শফিকুলের মরদেহ পাওয়া যায়। 

ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতে শারীরিক অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home