সাংবাদিক সিফাত রানার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, বিভিন্ন সংগঠনের নিন্দা

লাইভ রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
সাংবাদিক সিফাত রানার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, বিভিন্ন সংগঠনের নিন্দা

চাঁপাইনবাবগঞ্জে বার্তা২৪.কম ’র প্রতিনিধি সিফাত রানার বিরুদ্ধে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। রোববার দুটি অনলাইন পোর্টাল ও ফেসবুকে এ অপপ্রচার চালানো হয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ওই সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সাংবাদিকতাসংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। 

সিফাত রানা জানান, রোববার মর্নিং বিডি ও স্বাধীন বাংলা টিভি নামের অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। এ নিয়ে চরম বিব্রতকর অবস্থায় রয়েছেন তিনি। 

এ নিয়ে কয়েকটি সংগঠন বিবৃতিও দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-সিটিজেএ’র সভাপতি রফিকুল আলম বলেন, একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিককে নিয়ে এমন অপ্রচার কাম্য নয়। এটি সাংবাদিকতার জন্য খারাপ নজির। 

সাংবাদিক তারেক রহমান বলেন, সিফাত রানা অনিয়ম দুর্নীতির নিউজ করায় কেউ কেউ তার উপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। আমি তার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানায়। আইন-শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা না নিলে আন্দোলন গড়ে তোলা হবে। 

চাঁপাইনবাবগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেসবাউল হক বলেন, যে ব্যক্তি এসব গুজব ও মিথ্যা তথ্য প্রচার করছে, এর আগে তাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে এমন অপপ্রচার কোনভাবেই কাম্য নয়। 

 

Read more — স্থানীয়
← Home