তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু

লাইভ রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু

টানা তিনদিন বন্ধের পর চাঁপাইনাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বিকালে বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে বাস ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। 

ঢাকার গাবতলীতে মালিকপক্ষ ও শ্রমিকনেতাদের মধ্যে ফলপ্রসু আলোচনার পর বাস চলাচল শুরু হয়।  উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।  এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের একাধিক পরিবহনের কর্মকর্তার বাস চলাচলের তথ্য নিশ্চিত করেছেন। 

নজরুল ইসলাম হেলাল বলেন, মালিকপক্ষের সঙ্গে শ্রমিক নেতা ও বাস চালকসহ অন্য কর্মীদের আলোচনা বসেন।  আলোচনা শেষে মালিকরা বাস চালাতে সম্মত হন। 

তবে কী শর্তে বাস চালু হলে তা বিস্তারিত বলেন নি তিনি।  তিনি বলেন, যাত্রী দুর্ভোগের কথা ভেবে আপাততঃ বাস চলাচল শুরু হোক। বিস্তারিত পরে জানাবো। 

চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল ট্রাভেলসের ম্যানেজার মনিরুজ্জামান বাবলু বলেন, বিকালে আমাদের কাউন্টার খুলে টিকিটির বিক্রির নির্দেশ দেয়া হয়। সেই অনুযায়ী টিকিটি বিক্রি শুরু হয়েছে। বিকালে দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেছে। 

গত ২৫ সেপ্টেম্বর রাতে হঠাৎ করে মালিকপক্ষের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে। বাস বন্ধের সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  এর আগে বেতন বাড়ানোর দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে তিনদিন কর্মবিরতি পালন করে বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। 

 

Read more — স্থানীয়
← Home