চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বাসকর্মীদের বেতন পুনঃনির্ধারণ

লাইভ রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বাসকর্মীদের বেতন পুনঃনির্ধারণ
ফাইল ছবি

টানা তিনদিন বন্ধের পর সোমবার থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা রুটের বাস চলাচল শুরু হয়। পরে আবারও বাস চালাবে না বলে জানিয়ে দেয় চালকসহ অন্য শ্রমিকরা। কারণ বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজারদের জন্য যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে সেটি যৌক্তিক বলে দাবি করেছে তারা।  

সোমবার ঢাকায় উভয়পক্ষ আলোচনার মাধ্যমে নতুন বেতন কাঠামো নির্ধারন করা হয়।  

বৈঠকের উপস্থিত শ্রমিক নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত চলা বাসের চালকদের প্রতি ট্রিপের বেতন হবে ১৭৫০। সুপারভাইজার ৭৫০ টাকা ও চালকের সহকারী (হেলপার) ৬৫০ পাবেন। 

এছাড়া কানসাট-ঢাকা এবং রহনপুর-ঢাকার রুটের চালক ১৯৫০, সুপারভাইজার ৮০০ ও চালকের সহকারী ৭০০ টাকা পাবেন। 

এছাড়া স্টাফ খোরাকি বাড়োনো হয়েছে ৯০ টাকা। আগে খোরাকি হিসেবে দেয়া ২১০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। 

সভায় দূরপাল্লার যানবাহনে নির্ধারিত কাউন্টার ছাড়া যাত্রী তোলা যাবে না বলে সিদ্ধান্ত হয়। কাউন্টার ছাড়া যাত্রী তোলা হলে সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান চালক, সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

 

 

Read more — স্থানীয়
← Home