সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইফা’র আলোচনা

লাইভ রিপোর্ট ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ণ
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইফা’র আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন যৌথভাবে এ সভার আয়োজন করে। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। 

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশেন’র উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলশা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ অন্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম। 

একই অনুষ্ঠানে সরকারি মাধ্যমে হজ নিবন্ধন নিয়েও আলোচনা করা হয়। 

Read more — স্থানীয়
← Home