বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

লাইভ ডেস্ক ১ অক্টোবর ২০২৫, ০৫:০২ অপরাহ্ণ
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থীতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।

দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পরিচালক হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তামিম। নির্বাচনে অংশ নিতে কয়েকদিন ধরে প্রচারণাও চালাচ্ছিলেন। তবে গতকাল গুঞ্জন ওঠে, আজ প্রার্থীতা বাতিল করতে পারেন তামিম। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। আজ সকালে মিরপুরে হাজির হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।  

কয়েকদিন ধরেই তামিমের বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছি। বিশেষ করে সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের বিতর্কও ওঠে। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সে বিতর্কের উত্তাপে জল ঢাললেন তামিম নাকি এতে বিতর্ক আরও ঘনীভূত হলো, সেটা সময় বলবে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।

Read more — খেলাধুলা
← Home