চাঁপাইনবাবগঞ্জে ভোর থেকেই হালকা-মাঝারি বৃষ্টি, কাল আরও বাড়তে পারে

লাইভ রিপোর্ট ২ অক্টোবর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ভোর থেকেই হালকা-মাঝারি বৃষ্টি, কাল আরও বাড়তে পারে

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবারের ভোরটি ছিলো বৃষ্টিভেজা। এরপর বেলা গড়ালেও কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টি হচ্ছে জেলাজুড়েই। দুর্গাপূজার টানা ছুটিতে কেউ কেউ বৃষ্টিবিলাস করলেও মন খারাপ সনাতন ধর্মাবলম্বীদের। কারণ আজ বিজয়া দশমীর আনন্দে ভাটা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। যদিও নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে অনেক দূরে। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী ও এর আশেপাশের জেলাতে বৃহস্পতিবার ৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। তবে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এর পরিমাণ আরও বাড়বে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চাঁপাইনবাগঞ্জ ও রাজশাহী আজ যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল তা আরও বাড়তে পারে।

Read more — স্থানীয়
← Home