রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

লাইভ রিপোর্ট, রাজশাহী ২ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ণ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আসামি ৮ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home