শিবগঞ্জে শুক্রবার ও শনিবার বিদ্যুৎ থাকবে না

লাইভ রিপোর্ট ২ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
শিবগঞ্জে শুক্রবার ও শনিবার বিদ্যুৎ থাকবে না

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগামীকাল শুক্রবার ও পরেরদিন শনিবার টানা ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইনের সংষ্কার কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতি। 

নেসকো’র শিবগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী জুলফিকার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্ত করায় বিদ্যুতের বেশ কিছু খুঁটি সড়কের মধ্যে চলে গেছে। ওই খুঁটিগুলো অপসারণ করা হবে। 

তিনি বলেন, শুক্রবার ও শনিবার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ও এর আশেপাশের এলাকায় বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে। কিন্তু যেহেতু গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহের প্রধান লাইন সেটি, সেহেতু পুরো উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

একইভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

 

Read more — স্থানীয়
← Home