নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

লাইভ রিপোর্ট ৩ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

ওসি বলেন, খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে। 

ওসি বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

 

Read more — স্থানীয়
← Home